** বেগুনের কোপ্তা কারী **
রোজকার সেই জানা চেনা সবজিগুলো দিয়ে একঘেয়ে রান্না কি খেতে ভাল লাগে ??
একটা অন্য রকমের রেসিপি বানিয়ে নিলে কেমন হয় !!
সেই যে চেনা সবজি বেগুন, সেই বেগুন দিয়েই একটা অন্য রকম ভেজেটেরিয়ান অথচ মুখরোচক, কোপ্তা কারী বানিয়ে নিন l
( সকলের জন্য নিরামিষ ও আমিষ দুভাবেই রেসিপি দিলাম l
নিরামিষ ভাবে পেঁয়াজ রসুন ছাড়া অল্প উপকরণ দিয়ে রান্না l সংগে দিলাম আমিষ কোপ্তা কারী রেসিপি )
-----------------------------------------------------------------
** বেগুনের কোপ্তা কারী (নিরামিষ) **
বেগুনের কোপ্তার উপকরণ -
বেগুন— ২ টি (মাঝারি মাপের),
পছন্দ মতন ডাল - ১/৩ কাপ
(ভিজিয়ে রেখে বাটা),
{আমি দিয়েছি ধোয়া কালো কলাই এর ডাল বা বিউলির ডাল }
ডাল বাটার পরিবর্তে বেসন দিতে পারেন - ১/৩ কাপ,
মশলা -
কালো জিরে - ১/৩ চা চামচ,
নুন-স্বাদমতো,
চিনি - ১/২ চা চামচ,
তেল- প্রয়োজন মতো,
-----------------------------------------------------------------
কোপ্তা কারীর গ্রেভি তৈরির মশলা -
মশলা -
জিরে বাটা - ১ চা-চামচ
ধনে বাটা - ১ চা-চামচ
গরম মশলা বাটা - ১/২ চা চামচ,
শুকনো লঙ্কা বাটা - ১ চা চামচ( বা স্বাদমতো)
বা কাঁচা লংকা - ২ টি বাটা, ( বা স্বাদমতো)
আদা বাটা - ১ চা চামচ,
হলুদ গুঁড়ো-১/২ চা চামচ,
নুন-স্বাদমত
তেল - ২ টেবিল চামচ,
পরিবেশন এর জন্য : (optional)
চিজ গ্রেট করা - ২ চা চামচ,
ধনেপাতা ও পুদিনাপাতা মিশিয়ে বাটা - অল্প পরিমাণ,
(আপনি চাইলে দিতে পারেন )
-----------------------------------------------------------------
বেগুনের কোপ্তা তৈরির প্রণালী :
বেগুন একটি পাত্রে কুঁচি করে নিন l
এবার বেগুনের সাথে ডাল বাটা, নুন, কালো জিরে, চিনি ভাল মতো মিশিয়ে চটকে নিন।
মিশ্রণটা থেকে মাঝারি, চ্যাপটা আকারের কোপ্তা গড়ে তেলে লালচে করে ভেজে তুলে নিন ।
-----------------------------------------------------------------
গ্রেভি তৈরির প্রণালিঃ
একটি কড়াইয়ে তেল গরম করে তাতে জিরে বাটা, ধনে বাটা, গরম মশলা বাটা, শুকনো লঙ্কা বাটা বা কাঁচা লংকা, আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন স্বাদমতো দিয়ে ভাল ভাবে কষিয়ে নিন।
মশলা কষানো হয়ে এলে তেল বেরলে তাতে অল্প জল মিশিয়ে ৭- ৮ মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিন l এরপর বেগুনের কোপ্তা দিয়ে ঢেকে দিন। মিনিট ৪-৫ ঢেকে রেখে নামিয়ে নিন।
স্বাদের জন্য এতে গ্রেট করা চিজ, ধনেপাতা ও পুদিনাপাতা বাটা ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন গরম গরম বেগুনের কোপ্তা কারী l
-----------------------------------------------------------------
** বেগুনের আমিষ কোপ্তা কারী :-
বেগুনের কোপ্তা কারী নিরামিষও করা যায় আবার পেঁয়াজ , রসুন বাটা দিয়ে আমিষ ও রাঁধা যায় l
পেঁয়াজ বাটা - ১ টেবিল চামচ
রসুন বাটা - ১ টেবিল চামচ
( মশলা কষানোর সময় দিতে পারেন )
-----------------------------------------------------------------
** রান্নাটা রিচ করতে চাইলে স্বাদের জন্য মশলাতে নারকেল, কাজুবাদাম ,টক দই দিতে পারেন l
বাটা নারকেল - ১ টেবিল চামচ
কাজুবাদাম বাটা - ১ টেবিল চামচ
টক দই - ১ টেবিল চামচ
( মশলা কষানোর সময় দিতে পারেন )
** আপনি চাইলে স্বাদের জন্য বেরেস্তা ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারেন l
(বেরেস্তা :- একটি কড়াইয়ে ঘি গরম করে তাতে কুঁচি করা পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে তুলে নিতে হবে )
-----------------------------------------------------------------
**লেবুর রস ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারেন l
** আপনি চাইলে একটু ক্রিম ছড়িয়ে পরিবেশন করতে পারেন l
-----------------------------------------------------------------
-----------------------------------------------------------------
** একটা রান্নার বিভিন্ন ধরন আছে, অনেক রকম ভাবে বানানো যায় l
** আমি এভাবেই করেছি l অন্য কেউ হয়ত আরও অন্যভাবে করতে পারেন l
** আমি নিজের পছন্দমতন বানিয়েছি আপনারা নিজের পছন্দ মতন উপকরন, মশলা নেবেন, নিজের স্বাদ ও পছন্দ মতন বানাবেন l
-----------------------------------------------------------------
** রেসিপি, ব্লগ, লেখা, পোস্ট ভাল লাগা বা খারাপ লাগা আপনার উপরে নির্ভর করছে l কিন্তু কোন অসম্মান, আপত্তি জনক মন্তব্য অনুগ্রহ করে করবেন না l
https://m.facebook.com/Subarnas-Corner-221439608021721/?ref=bookmarks¬if_t=like
---------- এই পেজ এর কোনো রান্না, ব্লগ, লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করবেন না বা অন্য কোথাও প্রকাশিত করবেন না ------------